ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

অ্যানিমেশন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উন্নয়ন কর্মশালার আয়োজন করেছে অ্যালায়েন্স ফ্রঁসেজ

বাংলাদেশের অ্যানিমেশন খাতে নতুন প্রতিভা গড়ে তুলতে অ্যালায়েন্স ফ্রঁসেজ দ্য ঢাকা আয়োজন করেছে “অ্যানিমেশন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উন্নয়ন কর্মশালা”। ধানমণ্ডির অডিটোরিয়াম নুভেল ভ্যাগে শনিবার সন্ধ্যায় এই কর্মশালার উদ্বোধন অনুষ্ঠিত হয়।


কর্মশালাটি গবেষণা, চিত্রনাট্য ও ডিজাইন- এই তিন স্তরে নির্মিত হচ্ছে, যেখানে অংশগ্রহণকারীরা তাদের প্রকল্পগুলোকে পেশাদার পরামর্শদাতাদের সহায়তায় উন্নত করে তুলতে পারবেন। কর্মশালার লক্ষ্য- দেশি নির্মাতাদের আন্তর্জাতিক পর্যায়ের প্রযোজক, আর্থিক সহায়তাকারী এবং পার্টনারদের সাথে সংযুক্ত করা।চলচ্চিত্রের ধরণ যেকোনো হতে পারে- ফিকশন, নন-ফিকশন কিংবা এক্সপেরিমেন্টাল। তবে প্রতিটি প্রকল্পে স্থানীয় সংস্কৃতি ও বৈশ্বিক প্রাসঙ্গিকতার সংমিশ্রণ উৎসাহিত করা হবে।


কর্মশালাটি পরিচালনা করছেন ঢাকাভিত্তিক অ্যানিমেশন নির্মাতা ও লেখক সারা হোসেন। আবেদন গ্রহণ চলবে ১৭ জুন ২০২৫ পর্যন্ত। আগ্রহীরা বিস্তারিত জানতে এবং আবেদন করতে পারবেন: www.afdhaka.org

ads
ads
ads

Our Facebook Page

↑